Thursday, March 4, 2010

সাঁঝবাতি ....

তুমি অন্ধকার ঠেলে বেড়িয়ে আসা এক বৃথা প্রয়াস –
অহেতুক চেষ্টায় দিনরাত তোমার একাকার;
তোমার আলোর স্পর্ধা থেমে যায় সদরের চোখ রাঙানিতে,
উপেক্ষায় পড়ে থাকে তোমার ভালবাসার চাউনি ।

তুমি অবহেলিত এক আশা,
রাত্রির যন্ত্রনাকে বুকে নিয়ে বেঁচে থাকে তোমার স্বপ্ন;
অপেক্ষায় জীর্ন চোখ নিয়ে তোমার ওই ললুপ হাতছানি
পায় না আজও ‘মনের মানুষের’ খোঁজ।

তোমার শিখার অদম্য প্রয়াস - ভরবেই সে আমায় কালিমায়;
ভাঙবেই সে তোমার ওপর আমার বিশ্বাস
চুরমার করে দেওয়া প্রশ্রয়ের হাতিয়ারে,
চলে যাওয়া সময়ের প্রত্যয়কে পায়ে ঠেলে।

সাঁঝবাতি!
তুমি আড়ালে থাকা এক নিথর অনুভূতি;
ক্ষনিকের প্রয়োজনে তোমার পরিচয়,
রাত্রির কপালে তুমি এক জ্বলন্ত ক্ষত,
ঘুচে যাওয়া আঁধারে এক শেষের কবিতা ।।

1 comment:

Prasenjit Das said...

dada

onek din por aaj pore dekhlaam tomaar lekhaa. bhaalo laaglo porey. somoy pele erokom likho maajhe maajhe ...